মাদকের টাকা না পেয়ে বাবাকে খু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

মাদকের টাকা না পেয়ে বাবাকে খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন

মাদকের টাকা না পেয়ে বাবাকে খু ন

রিফাত ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকা বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাদক সেবনের টাকার জন্য মাদকাসক্ত রিফাত তার বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে। একপর্যায়ে বাবা শফিকুলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিফাত। প্রতিবেশীরা শফিকুলকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‘আমার চাচাতো ভাই রিফাত একজন মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে হইচই করত। গতকাল (রবিবার) দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করলে আমার চাচা ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটবে, তা আমরা কেউ বুঝতে পারিনি।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা