বিপিএল মিউজিক ফেস্ট : সিলেট মাতাবেন জেমস-আসিফ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিপিএল মিউজিক ফেস্ট : সিলেট মাতাবেন জেমস-আসিফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০২:০৪:৩০ পূর্বাহ্ন

বিপিএল মিউজিক ফেস্ট : সিলেট মাতাবেন জেমস-আসিফ

ছবি সংগৃহীত


ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৪ ডিসেম্বর) বিপিএলের মিউজিক ফেস্ট মাতিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছিলেন দেশি শিল্পীরাও। এবার সিলেটের দর্শকদের জন্য থাকছে ভিন্ন আকর্ষণ। সিলেটে বিপিএলের মাঠ মাতাবেন দেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর।

মিরপুরে রাহাত ফতেহ আলী খানের আগে স্টেজ মাতিয়েছেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। সিলেটেও মুজা ও সঞ্জয় থাকছেন। জেফারের বদলে নারী সঙ্গীতশিল্পী হিসেবে দেখা যাবে তোশিবাকে।

আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে বসবে মিউজিক্যাল এই আসর। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিলেটে এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এই টাকায় অনুষ্ঠান দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন