জাতীয় দলে ফেরার সুযোগ দেখছেন সাব্বির
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জাতীয় দলে ফেরার সুযোগ দেখছেন সাব্বির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:৫২:০৫ পূর্বাহ্ন

জাতীয় দলে ফেরার সুযোগ দেখছেন সাব্বির

ছবি: সংগৃহীত


লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে।

এমনকি গত কয়েক বছর ধরে শীর্ষ ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তবে সম্প্রতি লঙ্কা টি-টেনে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। তবে জাতীয় দলে ফিরতে হলে আরো একবার নিজেকে প্রমাণ করতে হবে তাকে। সাব্বির আশাবাদী, তিনি সেটা পারবেন।

আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির বলেন, ‘(জাতীয় দলের জন্য) তৈরি তো অবশ্যই হচ্ছি। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করব ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।’

মিরপুরের মতো দেশের সব বিভাগীয় স্টেডিয়ামে সুযোগ-সুবিধা চান সাব্বির। তিনি বলেন, ‘বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান। যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে, তারা সেখানে ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে।’ 

‘আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। আমার মনে হয়েছে, এই পরিকল্পনাটা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারে। আমি মিরপুরে আসতে পারি না, কারণ এখানে অনেক বুকিং থাকে। এক ঘণ্টা বা আধঘণ্টা অনুশীলন করে মজা পাওয়া যায় না।

আমি সারা দিন অনুশীলন করতে চাই। এখানে সারাদিনের অনুশীলন হবে না। তাই আমি নিজের শহরে এই সেট-আপ করি। সারাদিন সেখানে অনুশীলন করি। আমি এটা নিজের মতো করে করে ফেলি। বাকিটা জানি না বিষয়টা। তো এই সেট-আপ যেন সব বিভাগে হয়।’-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন