ব্যাডমিন্টন খেলায় ছোট ভাইকে মার*ধর, মীমাংসা করতে গিয়ে বড় ভাই খু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ব্যাডমিন্টন খেলায় ছোট ভাইকে মার*ধর, মীমাংসা করতে গিয়ে বড় ভাই খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৪:২১:৩৬ পূর্বাহ্ন

ব্যাডমিন্টন খেলায় ছোট ভাইকে মার*ধর, মীমাংসা করতে গিয়ে বড় ভাই খু ন

নিহত মো. শফিউল্লাহ ছবি: সংগৃহীত


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘটিত দ্বন্দ্বে ছোট ভাইকে মারধরের কারণ জানতে গিয়ে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম মো. শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয় (১৮) ব্রাহ্মণপাড়া সদর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শফিউল্লাহর ছোট ভাই মো. সানাউল্লাহর সঙ্গে মশিউর রহমান হৃদয়ের ছোট ভাই রিয়াদ ব্যাডমিন্টন খেলে। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে রিয়াদ ও সানাউল্লাহর মধ্যে ঝগড়া হয়। এ সময় মশিউর রহমান হৃদয় সানাউল্লাহকে মারধর করে। বিষয়টি জানতে পেরে শফিউল্লাহ মারধরের কারণ জানতে হৃদয়ের বাড়িতে যান।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মশিউর রহমান হৃদয় ঘর থেকে ছুরি এনে শফিউল্লার পেটে লাগাতার দুটি আঘাত করেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয়কে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা