বাসচাপায় ২ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বাসচাপায় ২ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৯:৪০:১১ পূর্বাহ্ন

বাসচাপায় ২ জনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটোরিকশাচালক সাহেব আলী (৬১)।

ওসি আব্দুর রউফ বলেন, দুপুরে ঢাকা থেকে শাহ ফতে আলী নামে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। 

এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুজনের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: