ইজতেমার মাঠে সং ঘ র্ষে র ঘটনায় আরও একজনের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ইজতেমার মাঠে সং ঘ র্ষে র ঘটনায় আরও একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৫:০১:৪১ পূর্বাহ্ন

ইজতেমার মাঠে সং ঘ র্ষে র ঘটনায় আরও একজনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মাওলানা সাদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান সুমন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাওলানা সাদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছফুর উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি তাবলিগ জামাতের সাদপন্থিদের একজন সক্রিয় সদস্য এবং ফুলবাড়ী থানার জিম্মাদার সাথি ছিলেন। গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়েরপন্থিদের সংঘর্ষে ওই সময় মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, টঙ্গীর তুরাগতীড়ের ময়দানে ইজতেমায় অংশ নিতে যান মিজানুর রহমান। গত ১৮ ডিসেম্বর সেখানে ইজতামার মাঠ দখল নিয়ে তাবলীগ জামায়তের মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘাতে রক্তাক্ত হলে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুতর অসুস্থ হয়ে ৪২ দিন লাইভ সাপোর্টে চিকিৎসা নেওয়া অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা ছফুর উদ্দিন প্রামানিক কান্না জড়িত কণ্ঠে ছেলের নির্মম মৃত্যুর বিচার চেয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তাবলীগ জামায়তের কর্মী মিজানুর রহমানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: