টিকটকারের ছু রি কা ঘা ত,মেয়ের পরে মা রা গেলেন মাও
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

টিকটকারের ছু রি কা ঘা ত,মেয়ের পরে মা রা গেলেন মাও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১১:০৬:৫৪ পূর্বাহ্ন

টিকটকারের ছু রি কা ঘা ত,মেয়ের পরে মা রা গেলেন মাও

ছবি : সংগৃহীত


চকরিয়ায় টিকটকার সাখাওয়াত হাসেন মেহেদির বর্বরোচিত ছুরিকাঘাতে সাংবাদিক কন্যা তুহির মৃত্যু হওয়ার পর, তার মাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ১৭ জানুয়ারি, মেহেদি শ্বশুর বাড়িতে ঢুকে তুহি এবং তার মা-কে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তুহির মৃত্যু ঘটে, তবে তার মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান।

তুহি ছিলেন সাংবাদিক আবদুল হামিদের কন্যা।ঘাতক সাখাওয়াত হাসেন মেহেদি (২২) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লা পাড়ার আবুল কাসেমের ছেলে। ঘটনার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এদিকে, কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিহত সাংবাদিক কন্যা তুহি এবং তার মায়ের হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: