যে দেশে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নি ষি দ্ধ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

যে দেশে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নি ষি দ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ১০:২৯:২৯ পূর্বাহ্ন

যে দেশে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নি ষি দ্ধ

ফাইল ছবি


১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস—  বিশ্বের অনেক মানুষ দিনটি পালন করেন। তবে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানান কারণে কিছু দেশে এই দিবস পালনে নিরুৎসাহিত করা হয়। এরমধ্যে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৩ সালে দেশটি ভালোবাসা দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা দেয়। এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেঁচাকেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করে।

নিরাপত্তা ও রক্ষণশীল সমাজ ও নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন করতে দেখা যায় না। অপরদিকে ইরানে সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধার‌ণ মানুষকে নিরুৎসাহিত করা হয়। তাদের মতে, এটি একটি পশ্চিমা সংস্কৃতি। যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

ইসলামিক শরিয়া আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে ভালোবাসা দিবসে প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না। কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয়। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না।

মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে। এছাড়া সোমালিয়া, মরিশানিয়ায় এই দিবস পালন খুবই বিরল। ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন