কোন খেজুরে কী উপকার জেনে নিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

কোন খেজুরে কী উপকার জেনে নিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১২:৫৫:১১ অপরাহ্ন

কোন খেজুরে কী উপকার জেনে নিন

ছবি : সংগৃহীত


খেজুরকে বলা হয় রাজকীয় ফল। সারাবিশ্বে প্রায় ৩ হাজার প্রজাতির খেজুর চাষ করা হয়। এর মধ্যে কিছু জাত রয়েছে পৃথিবী বিখ্যাত। এটি শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয়, খেজুরের খ্যাতি রোগ নিরাময়ের জন্যও। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিড্যান্ট- কী নেই খেজুরে! অনেক রকমের খেজুর হয়, তাদের আকার, স্বাদ ও পুষ্টিগুণও ভিন্ন হয়।

চলুন জেনে নেওয়া যাক কোন খেজুর খেলে কী উপকার হবে।

ডেগলেট নূর

এটি মাঝারি আকারের, নরম হয়। এমন খেজুরই বেশি পাওয়া যায় বাজারে। ডেগলেট নূরে শর্করার মাত্রা খুব কম, তবে ফাইবার বেশি। এই খেজুর খেলে মিষ্টি খাওয়ার ঝোঁকও কমবে আবার শরীরে প্রয়োজনীয় ফাইবারও ঢুকবে। মেদ কমাতে খুবই উপযোগী এই খেজুর। মিষ্টি কম থাকায়, ডায়াবিটিসের রোগীরাও খেতে পারেন এই খেজুর।

বারহি

বারহি খেজুর একটু হলদে হয়। মাঝারি আকার। এই খেজুরও ওজন কমাতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম বারহি খেজুরে থেকে পাওয়া যেতে পারে ২৮২ কিলোক্যালোরি শক্তি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৫ গ্রাম প্রোটিন এবং ০.৪ গ্রাম ফ্যাট। যারা ওজন কমাতে কঠোর ডায়েট করছেন, তাঁরা সকালে এই খেজুর খেতেই পারেন। এটি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমবে। হজম ভালো হবে।

আজওয়া

মধ্যপ্রাচ্যে এই খেজুরের চল বেশি। সৌদি আরবে খুবই জনপ্রিয় আজওয়া খেজুর। বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত আজওয়া। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস অনুসারে, আজওয়া খেজুরের নিরাময়ের গুণ রয়েছে। রং কালচে হয় এবং এতে মিষ্টির পরিমাণ অন্যান্য খেজুরের থেকে সামান্য বেশি। আজওয়া খেজুরে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট। এই খেজুর খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এবং হজমশক্তি ভালো হয়। ফাইবারে ভরপুর এই খেজুর পরিমিত পরিমাণে খেলে তা ওজন কমানোর জন্যও সহায়ক হতে পারে।

সুক্কারি

সুক্কারি খেজুরের নাম আরবি সুক্কুর বা চিনি শব্দ থেকে এসেছে। এটি সৌদি আরবের আল কাসিম অঞ্চলে চাষ করা হয়। খেজুরটি দাতের ক্ষয়রোধ, কোলেস্টেরল কমানো ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

মেডজুল

মেডজুল খেজুরের রাণি হিসেবে পরিচিত। বড় আকারের আর কড়া গন্ধের কারণে অনেকের কাছেই এটি জনপ্রিয়। এই খেজুর স্মুদি তৈরিতে বেশি ব্যবহৃত হয়। মেডজুল খেজুরে ক্যালসিয়াম ও আয়রন বেশি থাকে। প্রতিদিন একটি মেডজুল খেলে ফাইবারের ২০% পাওয়া যায়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন