রমজান মাস কবে শুরু জানা যাবে শনিবার সন্ধ্যায়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

রমজান মাস কবে শুরু জানা যাবে শনিবার সন্ধ্যায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৭:৫১:১৪ পূর্বাহ্ন

রমজান মাস কবে শুরু জানা যাবে শনিবার সন্ধ্যায়

ছবি : সংগৃহীত


চলতি বছরের পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আগামী শনিবার (১ মার্চ)। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সেখানে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটি রমজান মাস কবে শুরু হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেবে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে। 

টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন