জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আ প ত্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আ প ত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৫:৫৬:৩৪ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আ প ত্তি

ফাইল ছবি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির ইসির সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন।

সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবিরে সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে। সে কারণে বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত যেএনপি, কিন্তু দেওয়া হয়েছে এনসিপি যেটি সঠিক নয়। কারণ নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না। 

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে নব গঠিত একটি রাজনৈতিক দল যা আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। ইতোমধ্যে এই তরুণ তুর্কিরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এমতা অবস্থায় যদি একটি দলের নামে অসংগতি থাকে তাহলে তা হবে দুঃখের ব্যাপার। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থানের নামের ভাষাগত দিক থেকে কোনো পরিবর্তন হয় না তাই সে যে ভাষায় লেখা হোক না কেন!। এ কারণে জাতীয় নাগরিক পার্টির (Jatio Nagorik Party) সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘যেএনপি’ এবং এটি সঠিক! রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি। 

উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময় রাজনৈতিক দলের সংক্ষিপ্ত নাম যাতে সঠিক হয় তার ব্যবস্থা করতে মর্জি হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা