ইন্ডিয়া টুডের ‘মিথ্যা প্রতিবেদন’, বাংলাদেশ সে*নাবাহিনীর প্র তি বা দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ইন্ডিয়া টুডের ‘মিথ্যা প্রতিবেদন’, বাংলাদেশ সে*নাবাহিনীর প্র তি বা দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৭:৪৯:০২ পূর্বাহ্ন

ইন্ডিয়া টুডের ‘মিথ্যা প্রতিবেদন’, বাংলাদেশ সে*নাবাহিনীর প্র তি বা দ

ছবি : সংগৃহীত


আবারও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ করেছে, ইন্ডিয়া টুডে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠককে ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক’ হিসেবে উপস্থাপন করেছে।

প্রকাশিত এই প্রতিবেদন সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন এবং একসময় সম্মানজনক সংবাদমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দৃষ্টান্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা। এতে প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই এবং তথাকথিত ‘অভ্যুত্থানের আশঙ্কা’ একেবারেই অমূলক।

ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ আমরা প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছিলাম। তবু এ ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য, যা শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা