ঈদের কেনাকাটা করতে গিয়ে তরুণী হে*ন*স্তা*র শিকার, অভিযুক্ত গ্রে প্তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ঈদের কেনাকাটা করতে গিয়ে তরুণী হে*ন*স্তা*র শিকার, অভিযুক্ত গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১২:১০:১৩ অপরাহ্ন

ঈদের কেনাকাটা করতে গিয়ে তরুণী হে*ন*স্তা*র শিকার, অভিযুক্ত গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক তরুণী হেনস্তার শিকার হন। এ ঘটনায় মো. সিফাত (২২) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই তরুণীকে চোর চোর বলছিলেন।

বুধবার (২৬ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন বলেন, গত রোববার (২৩ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হেনস্তার শিকার তরুণী মামলা করেছেন।

পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই তরুণীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা