ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দু র্ঘ ট না য় মা-ছেলের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দু র্ঘ ট না য় মা-ছেলের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৩:৩৮:৩৫ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দু র্ঘ ট না য় মা-ছেলের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


ঈদের ছুটিতে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিন বছরের ফুটফুটে শিশু আহনাব ইব্রাহিম। তাদের সঙ্গে ছিলেন মা ইতি খাতুন (৩০)। কিন্তু ট্রাকের ধাক্কায় বাড়ি ফেরা হলো না মা-ছেলের। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের গোলচত্ত্বরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আব্দুল কাদের সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়া শহরের একটি ফিড কোম্পানিতে চাকরি করেন আব্দুল কাদের সিদ্দিকী। তার বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকায়। ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে স্ত্রী-পুত্রসহ বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেলটি কুষ্টিয়া-দাশুড়িয়া জাতীয় মহাসড়ক সংলগ্ন কুষ্টিয়া বাইপাস সড়কের গোলচত্ত্বরে পৌঁছালে সবজিবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ইতি খাতুন ও শিশু পুত্র আহনাব ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আব্দুল কাদের সিদ্দিকী গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সবশেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা