কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে স্ব রা ষ্ট্র উ প দে ষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে স্ব রা ষ্ট্র উ প দে ষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১১:১৯:২৬ পূর্বাহ্ন

কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে স্ব রা ষ্ট্র উ প দে ষ্টা

ছবি : সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ রবিবার তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেলওয়ে ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় তিনি ট্রেনের সময়সূচি, টিকিট ব্যবস্থা, যাত্রী সেবা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি যাত্রীদের সুবিধা-অসুবিধা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক পরিস্থিতিতে আমি খুব খুশি। আমার মনে হয় আপনারাও খুশি”

পরিদর্শনে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, যাত্রীদের সুবিধার্থে ট্রেন সার্ভিস, পর্যাপ্ত টিকিট ব্যবস্থা এবং স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই ট্রেনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা