১২ লাখ ‘রো হি ঙ্গা মেহমান’ যেন আগামী ঈদ নিজ দেশে করতে পারে: প্রধান উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

১২ লাখ ‘রো হি ঙ্গা মেহমান’ যেন আগামী ঈদ নিজ দেশে করতে পারে: প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৩:১৬:২১ পূর্বাহ্ন

১২ লাখ ‘রো হি ঙ্গা মেহমান’ যেন আগামী ঈদ নিজ দেশে করতে পারে: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা যেন আগামী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  

রোববার সকালে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে রোহিঙ্গাদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান ইউনূস।  

তিনি রোহিঙ্গাদের 'মেহমান' হিসেবে উল্লেখ করে লিখেছেন— 'আমাদের নিরাপদ ও আনন্দময় ঈদের মধ্যেও মনে রাখতে হবে, বিপদে পড়া ১২ লাখ মেহমান আমাদের দেশে আশ্রিত। আমরা দোয়া করি, তারা যেন আগামী ঈদ নিজেদের দেশে উদযাপন করতে পারে।'  

এর আগে ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আয়োজিত ইফতার মাহফিলে একই প্রত্যাশার কথা জানান ইউনূস।  

ওই অনুষ্ঠানে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। সেখানেও ইউনূস রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর তাগিদ দেন।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা