শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন

শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল

ছবি : সংগৃহীত


কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে আগের যেকোনো বারের চেয়ে এবার মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। 

ইতিমধ্যে দলে দলে মুসল্লিরা পৌঁছাতে শুরু করেছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে সকাল ১০ টায় শুরু হবে ঈদের জামাত।

ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আজকের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। প্রায় দেড় হাজার নিরাপত্তাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন ময়দানের চারিপাশে। 

প্রতি বছরের মতো এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কিশোরগঞ্জের আশপাশের এলাকা যেমন ময়মনসিংহ, ভৈরব থেকে মানুষ যেতে পারে শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে অংশ নিতে। ময়দানের চারিপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয়। 

ঈদের নামাজ শেষ করেই আপনজনের সাথে আনন্দ উৎসবে মেতে উঠবেন মুসল্লিরা। ইসলাম ধর্মাবলম্বীরা চাইছেন ঈদ যেন সবার জীবনে একটা খুশির উপলক্ষ হয়ে আসে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা