জনগণের হাতে ইউনূসের হাত —‘ঈদ মোবারক স্যার’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জনগণের হাতে ইউনূসের হাত —‘ঈদ মোবারক স্যার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ০৫:৩১:০২ পূর্বাহ্ন

জনগণের হাতে ইউনূসের হাত  —‘ঈদ মোবারক স্যার’

ছবি : সংগৃহীত


প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহ মাঠে সরকারপ্রধান হিসেবে ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় পর ঈদের জামাতে সরকারপ্রধানকে কাছে পেয়ে মানুষের মধ্যেও ছিল উচ্ছ্বাস, তাতে সাড়াও দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের নামাজ শেষে মোনাজাতের পর উৎসুক মানুষের সঙ্গে হাত হাত মেলাতে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ড. ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত তখন অনেকেই বলছিলেন, ‘ঈদ মোবারক স্যার’।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।  এর আগে সবার উদ্দেশে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে।’ তিনি দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই।’ সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি।

এ সময় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা