হজযাত্রীদের টিকা গ্রহণে সঙ্গে নিতে হবে যেসব স্বাস্থ্য রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

হজযাত্রীদের টিকা গ্রহণে সঙ্গে নিতে হবে যেসব স্বাস্থ্য রিপোর্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০১:২২:১৩ পূর্বাহ্ন

হজযাত্রীদের টিকা গ্রহণে সঙ্গে নিতে হবে যেসব স্বাস্থ্য রিপোর্ট

ফাইল ছবি


হজযাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। নির্ধারিত মেডিক্যাল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের আলোকে সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিক্যাল সেন্টারে ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই; আরবিএস; এক্সরে চেস্ট পি/এ ভিউ; ইসিজি; সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি। 

এ ছাড়াও ২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকায় ঢাকা জেলার সিভিল সার্জন অফিস ব্যতীত সকল জেলার সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করা যাবে।

এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল; কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; সম্মিলিত সামরিক হাসপাতাল; সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল; কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক; শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এই টিকা নেওয়া যাবে।

যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা