এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১১:২৫:২৮ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত


শুরু হচ্ছে শিক্ষাজীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারি মাসের পরিবর্তে এপ্রিল মাসে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা।

পরীক্ষায় অংশগ্রহণ করবে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে উত্তরপত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর এবং নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

আন্তশিক্ষা বোর্ড জানাচ্ছে যে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই, জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোন মহলের গুজব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। তাই, পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা দেয়া হবে। আহতদের মাত্রা অনুযায়ী, তাদের জন্য পরীক্ষা চলাকালীন যেসব ব্যবস্থা প্রয়োজন, সেসব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধসহ সব ধরনের অপতৎপরতা রোধে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।

এছাড়া, এবার পরীক্ষা হবে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ের মধ্যে। পরীক্ষাকে কেন্দ্র করে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা