স্ত্রীকে নিয়ে মি*র্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে মি*র্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে মি*র্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

ছবি : সংগৃহীত


স্ত্রীর প্রথম রোগ ধরা পড়া, তার অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন স্মৃতিচারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল। স্ট্যটাসে স্ত্রীর চিকিৎসা নিয়ে সুখবরও দিয়েছেন তিনি।স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। সেখানেই তার চিকিৎসা চলছে।

ফেসবুকে মির্জা ফখরুল লেখেন, ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়।’

বিএনপির এই নেতা আরও লেখেন, ‘আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে ও ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন। কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, তাও তিনি সহ্য করেছেন।’স্ত্রীর চিকিৎসা নিয়ে ভালো খবর দিয়ে মির্জা ফখরুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে। আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।’এর আগে গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা