বাংলাদেশকে স্বাগত জানাল যু ক্ত রা ষ্ট্র, পাশে থাকার প্রতিশ্রুতি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে স্বাগত জানাল যু ক্ত রা ষ্ট্র, পাশে থাকার প্রতিশ্রুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৭:১৮:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশকে স্বাগত জানাল যু ক্ত রা ষ্ট্র, পাশে থাকার প্রতিশ্রুতি

ছবি : সংগৃহীত


আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত ৮ এপ্রিল বিশ্বের ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী।”

মার্কিন মন্ত্রণালয় আরও বলেছে, “বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে।”

২০২০ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশ মোট ৫৪টি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটটির লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণসহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা