বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ০১:০৩:৩৯ পূর্বাহ্ন

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

ছবি : সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুরে বড় ভাই মো. রইছ মিয়ার (৭০) মৃত্যুর খবর শুনে ছোট ভাই তাহের মিয়া (৬৫) মারা গেছেন। নিহত মো. রইছ মিয়া ও তাহের মিয়া মৃত দুধ মোল্লার ছেলে। রইছ মিয়ার ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে বাদ মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, বুধবার (১৬ এপ্রিল) বেলা ১০টার দিকে রইছ মিয়া অসুস্থজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থ বোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান।

বাদ-মাগরিব কালিপুর মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের এক সঙ্গে জানাজা পড়ানো হয়। জানাজার নামাজ শেষে কালিপুর পুরাতন ঈদগাঁ কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন বলেন, আমাদের এলাকার মাধ্যে রইছ মিয়া ও তাহের মিয়া অনেক ভালো মানুষ ছিলেন। তারা এক সঙ্গে চলাফেরাসহ সকল কাজ দুই ভাইয়ে পরামর্শ নিয়ে করতেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা