সিলেটে গাছে ঝু ল ছি ল যুবকের নি থ র দে হ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪০ PM

সিলেটে গাছে ঝু ল ছি ল যুবকের নি থ র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১০:৪০:৫৩ AM

সিলেটে গাছে ঝু ল ছি ল যুবকের নি থ র দে হ

প্রতীকী ছবি


সিলেটে মিরাপাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় হাকিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে মহানগরীর মিরাপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। হাকিম মিরাপাড়া এলাকার  আবুল বাশারের ছেলে।

বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা