সুনামগঞ্জে জাসাস'র আলোচনা সভা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২২ PM

সুনামগঞ্জে জাসাস'র আলোচনা সভা

আমিনুল হক, সুনামগঞ্জ

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৩:১৬:০৯ PM

সুনামগঞ্জে জাসাস'র আলোচনা সভা


মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (১ জুন) দুপুর ১২টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাস'র আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।  

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,  জেলা বিএনপির (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ এবং সাবেক জেলা ছাত্রদল নেতা ও যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ।

স্বাগত বক্তব্য দেন কবি সৈয়দ আহমদ। কোরআন তেলাওয়াত করেন কবি মুহাম্মদ আমিনুল হক। সভা সঞ্চালনায় ছিলেন সেলিম উদ্দিন আহমদ তালুকদার। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন জাসাস সদস্য সচিব মুনাজির হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ, সাইদুর রহমান তালুকদারসহ জেলার সকল উপজেলার জাসাস'র নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের উদীয়মান নেতা। মুসলিম বিশ্বকে এক করার জন্য তিনি কাজ করেছেন। দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রমিকের অধিকার বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন গঠন, দেশীয় সংষ্কৃতি লালন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। 

জিয়াউর রহমানের আদর্শকে লালন করে নেতাকর্মীকে দেশের জন্য নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মানিক উল্লাহ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান