ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ( ২১শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আ*টক হওয়া ব্যাক্তির নাম মো খালেদ আহমেদ (২৯)। সে গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলিরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের মো আতাউর রহমানের পুত্র।
জানা যায়, ওইদিন রাত ১টার দিকে মাদক বহনকারী খালেদকে মহাসড়কের পাশে মাদক সহ পাচারের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আটক করে র্যাবের আভিযানিক দল। পরে তাকে আলামত সহ সোমবার দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সদর দপ্তর থেকে জানানো হয়, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ধরণের নৃশংস, ঘৃন্যতম অপরাধ নিরোসনে ও অপরাধীদের গ্রেফতারের অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




