ছবি: নিজস্ব
সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ৮২ রানের লিড দিয়েছে জিম্বাবুয়ে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই বাংলাদেশকে আশা দেখান দুই পেসার নাহিদ রানা-হাসান মাহমুদ।
তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।
নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭। পরের ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ।
চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি করেন উইলিয়ামস ও আরবিন। এই জুটিও ভাঙেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিবারিতে আরবিনকে উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তিনি। ৩৯ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরত যান আরবিন।
পঞ্চম উইকেটে আবারও জুটি করেন উইলিয়ামস ও ওয়েসলি ম্যাধেভেরে। এই জুটিতে আসে ৪৮ রান। ম্যাধেভেরেকে বোল্ড করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। ৩৩ বলে ২৩ রান করে বিদায় নেন ম্যাধেভেরে। আর উইকেটে থিতু হওয়া উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ রানে অলআউট হয়। আর জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। এতে সফরকারীদের রানের খাতায় বাড়তি ৮২ যোগ হয়েছে। ৮২ রানের লিড দাঁড়াতে করাতে জিম্বাবুয়ে খেলেছে ৮০ ওভার ২ বল।
জৈন্তাবার্তা / মনোয়ার




