জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ AM

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৪:০১:০৮ AM

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

ছবি : সংগৃহীত


মদিনার প্রথম এবং প্রাচীনতম কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থানটি মসজিদে নববীর দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি ও পরিবারের লোকদের কবর রয়েছে। কবরস্থানটি বাকি আল-গারকদ নামেও পরিচিত। ৬২২ খ্রিস্টাব্দে কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল।

মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের সময়  কবরস্থানের জায়গাটি মরুভূমি ছিল। জান্নাতুল বাকিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) কে সর্বপ্রথম দাফন করা হয়। বদর যুদ্ধের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। 

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

১. মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব (রা.) এবং তার বোন আতিকা (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

২. রাসূলুল্লাহ (সা.) এর আত্মীয় আব্দুল্লাহ বিন জাফর (রা.) এবং আকিল বিন আবি তালিব (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৩. খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) এবং মায়মুনা বিনতে আল-হারিস (রা.) ছাড়া মুহাম্মদ (সা.) অন্য স্ত্রীদের কবর রয়েছে।

৪. নবী (সা.) এর কন্যা ফাতিমা জাহরা (রা.), রুকাইয়া (রা.), জয়নাব (রা.) এবং উম্মে কুলসুম (রা.) এর কবর রয়েছে  জান্নাতুল বাকিতে।

৫. নবী মুহাম্মদ (সাঃ) এর নিকটাত্মীয়দের কবরস্থান রয়েছে জান্নাতুল বাকিতে। এই কবরগুলোর মধ্যে রয়েছে—

মহানবী (সা.) এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, জয়নুল আবিদিন বিন হুসাইন বিন আলী, হাসান বিন আলী বিন আবি তালেব, মুহাম্মদ আল-বাকির বিন জয়নুল আবিদিন এবং জাফর বিন মুহাম্মদ।

৬. নবী মুহাম্মদ (সাঃ) এর শিশুপুত্র ইব্রাহিমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৭. হাররা যুদ্ধের শহীদদের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৮. উসমান ইবনে আফফান (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৯. নবী মুহাম্মদ (সা.)-এর ধাত্রী ও দুধ মা হালিমা (রা.) এর রয়েছে জান্নাতুল বাকিতে।

১০. আবু সাঈদ খুদরী (রা.) ও সাদ বিন মুআয (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

১১. ইমাম মালিক এবং শিক্ষক ইমাম নাফি বিন আবি নুয়াইমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

১২. মহানবী (সা.) এর নাতি, আলী (রা.) এবং ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.) এর পুত্র হাসান ইবনে আলী (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।  

১৩. আলী ইবনে আবি তালিব (রা.)-এর মা এবং নবী মুহাম্মদ (সা.)-এর চাচী ফাতেমা বিনতে আসাদ (রা.)-এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান