আ ও য়া মী প ন্থি ৬১ আইনজীবীর জা মি ন স্থ গি ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

আ ও য়া মী প ন্থি ৬১ আইনজীবীর জা মি ন স্থ গি ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:২৭:৫৯ পূর্বাহ্ন

আ ও য়া মী প ন্থি ৬১ আইনজীবীর জা মি ন স্থ গি ত

ছবি : সংগৃহীত


ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) চেম্বার জজের বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দেন। একইসঙ্গে আগামী ৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য করে আদালত।

এর আগে, গত ২২ এপ্রিল এই মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন। এরপর তাদের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত জামিন স্থগিত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা