বীরপ্রতীক মাহবুব আহমেদ সহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দা*ফন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বীরপ্রতীক মাহবুব আহমেদ সহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দা*ফন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০২:৪৫:৩৮ পূর্বাহ্ন

বীরপ্রতীক মাহবুব আহমেদ সহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দা*ফন


বীরমুক্তিযোদ্ধা এবং বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মাহবুব আহমেদ সহিদ আর নেই। শুক্রবার (২ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মাহবুব সহিদ ছিলেন সেক্টর ২-এর অধীন ঢাকার ‘ক্র্যাক প্লাটুন’-এর একজন সাহসী যোদ্ধা। তিনি ‘মাওলানা শহীদ গ্রুপ’-এর দ্বিতীয় ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকায় একাধিক ঝুঁকিপূর্ণ গেরিলা অভিযানে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে পরিচালিত সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালের ১৯ অক্টোবর মতিঝিলের হাবিব ব্যাংকে দিবালোকে পরিচালিত বোমা হামলা। এই অপারেশনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি সাহসিকতাপূর্ণ এবং কৌশলগত সাফল্যের উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে আছে।

দেশমাতৃকার প্রতি অতুলনীয় সাহস ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করে।

পেশাগত জীবনে মাহবুব আহমেদ সহিদ ছিলেন ট্যালেন্ট ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর স্বত্বাধিকারী এবং দীর্ঘদিন ধরে ইন্ডেন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি সমাজসেবায়ও সক্রিয় ভূমিকা রেখেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জেলা ৩১৫ A1-এর ক্যাবিনেট সেক্রেটারি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর প্রথম জানাজা শুক্রবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার ফজরের নামাজের পর নয়াপল্টন জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজিমপুর কবরস্থানে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মাহবুব আহমেদ সহিদের আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা