আজ থেকে প্রাথমিকে ক র্ম বি র তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

আজ থেকে প্রাথমিকে ক র্ম বি র তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১১:০৬:০৭ পূর্বাহ্ন

আজ থেকে প্রাথমিকে ক র্ম বি র তি

ছবি : সংগৃহীত


দাবি পূরণ না হওয়ায় এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তিন দাবিতে আজ সোমবার (৫ মে) থেকে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা, চলবে ১৫ মে পর্যন্ত। এরপর ধাপে ধাপে সেটা বাড়ানো হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আন্দোলন করছেন। এখন তাদের বক্তব্য, অন্তত শুরুতে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।

এসব দাবির জন্য গতকাল রোববার (৪ মে) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষকরা। দাবি পূরণ না হওয়ায় আগামী ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা। এর পর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি করবেন, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করবেন আর ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পৌনে ৪ লাখের মতো শিক্ষক আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন ১১তম গ্রেড। আর সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা