অ বৈ ধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈ ধ করছে সৌদি আরব: আসিফ নজরুল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

অ বৈ ধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈ ধ করছে সৌদি আরব: আসিফ নজরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন

অ বৈ ধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈ ধ করছে সৌদি আরব: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত


সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সৌদি আরব সফর শেষে মঙ্গলবার (৬ মে) সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ নজরুল। তিনি বলেন, অবৈধ বাংলাদেশিদের বিষয়ে গত সৌদি আরব সফরের সময় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বৈধতা দেওয়ার অনুরোধ করেছিলাম।

এবারের সফরে জানতে পেরেছি, তারা ইতোমধ্যে অবৈধ নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী (শ্রম) ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল।

সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সের ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অবৈধ বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন।

জানা যায়, গত ২১ বছরে( ২০০৪-২৫- এর এপ্রিল পর্যন্ত)) সৌদি আরব প্রায় ৬ লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী শ্রমিক। বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা