সুফি মিজানের বি রু দ্ধে মা ম লা র প্র তি বা দে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সুফি মিজানের বি রু দ্ধে মা ম লা র প্র তি বা দে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১২:১৭:৩১ অপরাহ্ন

সুফি মিজানের বি রু দ্ধে মা ম লা র প্র তি বা দে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


বিশিষ্ট শিল্পপতি বরেণ্য সুফিসাধক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী এবং আশরাফীয়া সিলসিলার সকল মুরিদান মানববন্ধনে অংশ নেন।

একই সময়ে ভাটারা এলাকায় ইউআই টিএসের শিক্ষার্থীরা সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেন।

এরআগে এক বিজ্ঞপ্তিতে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অতি সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে (ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগে) মামলায় অন্তর্ভুক্ত করায় আজুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা