আবদুল হামিদের দেশত্যা*গে বা*ধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রনালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

উপদেষ্টা আসিফ নজরুল

আবদুল হামিদের দেশত্যা*গে বা*ধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রনালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৩:৪৬:০০ পূর্বাহ্ন

আবদুল হামিদের দেশত্যা*গে বা*ধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রনালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়

ছবি : সংগৃহীত


বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সীগুলোর দাবি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব কোনভাবেই আমার আইন মন্ত্রনালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।’ শুক্রবার (০৯ মে) নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যোচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সীগুলোর, যা কোনভাবেই আমার আইন মন্ত্রনালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আমার মন্ত্রনালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহাড়া দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না।

আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রনালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমিই বিরোধিতা করবো এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এনিয়ে আমাকে, ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোন দ্বিমত নেই। তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে।

আসিফ নজরুল আরও বলেন, আমাদের এটা মনে রাখা প্রয়োজন, আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে   সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনগুলোও আছে। কাজেই আইন কোন সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোন পর্যবেক্ষন বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ্।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা