নার্সিং শিক্ষার্থীদের আ মরণ অ ন শনের হুঁশিয়ারি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

নার্সিং শিক্ষার্থীদের আ মরণ অ ন শনের হুঁশিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ১২:৪৫:১১ অপরাহ্ন

নার্সিং শিক্ষার্থীদের আ মরণ অ ন শনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত


নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করায় বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ মে) কলেজের হলরুমে তারা সংবাদ সম্মেলন করে সোমবারের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল।  ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাঁধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।  

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও তারা হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি করেন। তাদের (শিক্ষক) বিচারের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন।  

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।  

এ ছাড়া রোববার রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও শিক্ষার্থীরা উল্লেখ করেন।  পাশাপাশি ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথা জানানো হয়েছে।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা