বিয়েতে একাধিক কাবিননামা করা সম্ভব: আঞ্জুমান আরা লিমা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিয়েতে একাধিক কাবিননামা করা সম্ভব: আঞ্জুমান আরা লিমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ১০:৪১:৪৮ পূর্বাহ্ন

বিয়েতে একাধিক কাবিননামা করা সম্ভব: আঞ্জুমান আরা লিমা

ছবি : ফাইল ফটো


একই দম্পতির মধ্যে একটি মাত্র বিয়েই বৈধ, তবে কখনো কখনো দেখা যায় এক বিয়েতে একাধিক কাবিননামা তৈরি হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা বলেন, "একই কাপলের একটি বিয়ে হলেও একাধিক কাবিননামা থাকা অস্বাভাবিক নয়। অনেক সময় ছেলেমেয়ে আগে থেকেই পরস্পরের প্রতি আগ্রহী থাকেন। পারিবারিক সম্মতিতে, বিশেষ করে আয় রোজগার কম থাকায়, তারা অল্প দেনমোহরে বিয়ে সম্পন্ন করেন।"

তিনি আরও জানান, "পরবর্তীতে মেয়ের পরিবার অল্প দেনমোহরে আপত্তি জানালে, যদি দু'পক্ষের সম্মতি—বিশেষ করে পাত্র-পাত্রীর সম্মতি থাকে, তাহলে একই বিয়ের কাবিননামা হালনাগাদ করা যায়। আনুষ্ঠানিকভাবে দুই পরিবার আয়োজন করে পুনরায় অনুষ্ঠানের মাধ্যমে কাজীর সামনে দেনমোহরের পরিমাণ বাড়ানো সম্ভব।"

আইনজীবী লিমার মতে, এটি একটি স্বাভাবিক ও আইনি প্রক্রিয়া, যেখানে পূর্বের বিয়েই বহাল থাকে, শুধু কাবিন বা দেনমোহরের অঙ্ক পরিবর্তিত হয়। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই প্রক্রিয়ায় বিভ্রান্তির সুযোগ থাকলেও, সঠিকভাবে সম্পাদিত হলে এটি কোনো আইনগত জটিলতা তৈরি করে না।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা