কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১০:৫২:১১ পূর্বাহ্ন

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম

ছবি : সংগৃহীত


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে লগইন জটিলতার প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সচল হয়েছে সেবা কার্যক্রম। আগামীকাল বুধবার সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকরা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়, তা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল, এখন সচল হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, ‘এনআইডির ওটিপি সিস্টেমটা আমাদের এন্ডে (কাছে) না, আমরা যাদের কাছ থেকে এটা পারচেজ করি, ওদের সিস্টেমে একটু ঝামেলা হয়েছে, ওরা এটা মেরামত করেছে, এখন ওটিপি সেবা মিলছে।’

তিনি আরো বলেন, ‘সকাল থেকে যে আবেদনগুলো পাঠানো হয়েছে, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন।’

এর আগে সকালে এ এস এম হুমায়ুন কবীর বলেছিলেন, ওটিপি না আসার কারণে কর্মকর্তারা সার্ভার ঢুকতে পারছিলেন না।

তাই অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান ছিল।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে এতে আরো প্রায় ৬৩ লাখ ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা ইসির।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা