ছবি: নিজস্ব
যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি শাহ আবুল কালামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ পৌর সভা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ মে) বাদ এশা বিশ্বনাথ পুরান বাজারস্থ পৌর বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শাহ আবুল কালাম।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির ,যুগ্ম সম্পাদক আব্দুল জলিল,শাহজাহান,সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিতু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেপু চৌধুরী,৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীর আলী।
আরোও বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক নুর আলী,সদস্য সচিব আব্দুল আজিজ,শ্রমিক দলের আহবায়ক শানুর আলী,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক মামুন আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহমদ,হাজী ফয়জুর রহমান, বিলাল মিয়া,নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আয়না মিয়া,যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমীর হোসেন সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদন করেন নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / রহমান




