শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রার্থনা সভা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০১ PM

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রার্থনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৮:৩০:০০ PM

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রার্থনা সভা

ছবি:সংগৃহীত


বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং দেশের কল্যাণে তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সুমিত দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা প্রজিত মোদক, সমন্বয়ক সিতাংশু পাঠক শাবলু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ।

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক এখলাছুর রহমান আকলিছ এবং মহানগর শাখার আহ্বায়ক আনোয়ার পাশা নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া, অর্জুন ঘোষ, আশরাফ রব্বানী, হাবিব আহমেদ রুয়েল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল, মামুনুর রশিদ, কালিপদ রায়, আব্দুস শুকুর, মহানগর সদস্য সচিব শাহানশাহ আকবর, জেলা সদস্য সচিব আলাউদ্দিন আলাইসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: