ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লা*শ উদ্ধার
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৩ PM

ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লা*শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৫:০৫:৩১ PM

ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লা*শ উদ্ধার

সংগৃহীত


খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর দারুস আমান মস‌জিদের পাশে সুজুকি গলিরবা‌সিন্দা শরীফুল ইসলামের বা‌ড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

নিহতরা হলেন নানি বেবি (৬৫) এবং তার দুই নাতি শামীম (১২) ও মুস্তাকিম (৪)। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় নিহত শিশু দুইটির মা ফাতেমা বেগম মেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পু‌লিশ। পু‌লিশের পাশাপা‌শি র‌্যাব ও সিআইডির টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেবি তার দুই নাতিকে নিয়ে ভাড়া বাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যাচ্ছিল না।দুই দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। প্রথমে বেবি ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তারা অভিযোগ করেন, শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডির ক্রাইম সিনের টিম কাজ করছে।

জৈন্তাবার্তা/সুলতানা