গোলাপগঞ্জে পৌর ছা ত্র লী গ নে*তা জাকারিয়া গ্রে প্তা র
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ PM

গোলাপগঞ্জে পৌর ছা ত্র লী গ নে*তা জাকারিয়া গ্রে প্তা র

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১০:৫০:১২ AM

গোলাপগঞ্জে পৌর ছা ত্র লী গ নে*তা জাকারিয়া গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে রণকেলী ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।  

শুক্রবার দিবাগত-রাত অনুমান সাড়ে ১২ ঘটিকায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রণকেলী ইয়াগুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং- ৫, জিয়ার মামলা নং- ১৯৫/২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিভিন্ন ভিডিও ফুটেজ ও পুলিশের তদন্তে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার সম্পৃক্ততা পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে গ্রেফতারের বিয়য়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: