সিলেটের মাজার গুলোতে শি র কী কর্মকা*ন্ড বন্ধের দাবীতে জনসমাবেশ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৭ PM

সিলেটের মাজার গুলোতে শি র কী কর্মকা*ন্ড বন্ধের দাবীতে জনসমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৬:২৯:২৯ AM

সিলেটের মাজার গুলোতে শি র কী কর্মকা*ন্ড বন্ধের দাবীতে জনসমাবেশ

ছবি: নিজস্ব


সিলেটের শাহজালাল, শাহপরানসহ অন্যান্য মাজারে শিরকী কর্মকান্ড বন্ধের দাবীতে এবং নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডুকেশন সেন্টার সিলেট (ইসিএস) এর উদ্দোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১৬ মে)  বাদ জুমআ সিলেট নগরীর নাইরপুল পয়েন্টে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেয়া, মান্নত করা, নজর-নিয়াজ পেশ করা হারাম-নিষিদ্ধ। অথচ ইসলামের নামে দেশের সর্বত্র প্রকাশ্যে মাজর গুলোকে এসব শিরকী কর্মকান্ডসহ গান-বাজনা, মাদক সেবন, গিলাপ চড়ানো, অশ্লিলতা-বেহায়াপনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এক শ্রেণীর মাজার ব্যবসায়ী চক্র। সরল প্রাণ মুসলিমদের অনেকেই এদের খপ্পরে পড়ে ইমান ও সম্পদ হারাচ্ছেন। এসব শিরকী কর্মকান্ড ইসলামে হারাম-নিষিদ্ধ, ঈমান নষ্টকারী বিষয়। অবিলম্বে মাজার-করব কেন্দ্রীক সবধরণের শিরক-বিদআত, মাদক ও অশ্লিলতা বন্ধ করার প্রদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয়।

সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিশিষ্ট্য স্কলার ডক্টর আব্দুল্লাহহিল কাফি। আরোও বক্তব্য পেশ করেন শাবির ডেপুটি রেজিষ্ট্রার কালাম আহমাদ চৌধুরী, ইসিএস এর কো-অর্ডিনেটর আব্দুছ ছবুর চৌধুরী প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: