সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ PM

সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:০৯:৪৫ AM

সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, শুধু ঈবাদত বন্দেগীর মাধ্যমে মুমিনদের জিম্মাদারী শেষ হয়ে যায়না। ঈমান ও আমলে সালেহার শক্তি নিয়ে যাবতীয় অন্যায় অনাচার ও জুলুম নির্যাতন প্রতিরোধে সর্বোচ্চ কোরবানী পেশ করতে হবে। ঈমানের অপরিহার্য্য দাবি পূরণে দ্বীন প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আজ ১৬ মে শুক্রবার সকাল ৬ টায় জিন্দাবাজারস্থ একটি কনফারেন্স হলে খেলাফত মজলিস সিলেট মহানগরীর নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত তরবিয়তী মজলিসে দারসে হাদীস পেশকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এসময় সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে "শাখা পরিচালনায় একজন দায়িত্বশীলের ভুমিকা" বিষয়ে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ডাঃ এ এ তাওফিস। "দাওয়াতে দ্বীনের গুরুত্ব ও পদ্ধতি" বিষয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহসভাপতি শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা রওনক আহমদ, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক  মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলানা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রশিক্ষণ সম্পদক মাওলানা মাশুক আহমদ, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহকারী বায়তুলমাল সম্পাদক মাস্টার মোঃ ফারুক মিয়া, সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মহানগরী নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মোগলাবাজার থানা সভাপতি মাওলানা সামসুল ইসলাম শরিফ, জালালাবাদ থানা সভাপতি আ,খ,ম লোকমান, শাহপরান পূর্ব থানা সভাপতি কয়েছুজ্জ্বামান চৌধুরী  প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: