জৈন্তাপুরে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ PM

জৈন্তাপুরে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কমিটি গঠন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:২১:০৪ AM

জৈন্তাপুরে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কমিটি গঠন

ছবি : সংগৃহীত


জৈন্তাপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১৬  মে ) বাদ জুম'আ জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে  এই কমিটি গঠন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুফতী জিল্লুর রহমানের সভাপতিত্ব করেন।

সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ  সময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখর উদ্দীন।

সভায় মাওলানা ফারুক আহমদ সিদ্দিকীকে সভাপতি ও হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: মুফতী জিল্লুর রহমান, সহ-সভাপতি: হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, সহ-সভাপতি: হাফিজ মাওলানা আবুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা মুবিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক: হাফিজ রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক: হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা সালেহ আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা খাইরুল ইসলাম, শরীয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুল হান্নান, ফতোয়া বিষয়ক সম্পাদক: মুফতী মিছবাহ উদ্দীন ইউসুফী, মসজিদ বিষয়ক সম্পাদক: মাওলানা সাদিকুর রহমান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক: মাওলানা বুরহান উদ্দীন, দপ্তর সম্পাদক: মাওলানা আবু সায়েদ মুহাঃ আব্দুল্লাহ, বায়তুলমাল বিষয়ক সম্পাদক: মাওলানা কবির আহমদ, সহ-বায়তুলমাল বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুস সালাম, মিডিয়া বিষয়ক সম্পাদক: মাওলানা শাব্বীর আহমদ, সদস্য: মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ ও মাওলানা সেলিম আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: