সিলেটে ৪ লক্ষাধিক টাকার অ*বৈধ পণ্যসহ গ্রে*প্তার ৩
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ PM

সিলেটে ৪ লক্ষাধিক টাকার অ*বৈধ পণ্যসহ গ্রে*প্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০১:২৮:০১ AM

সিলেটে ৪ লক্ষাধিক টাকার অ*বৈধ পণ্যসহ গ্রে*প্তার ৩


সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানার অভিযানে আনুমানিক ৪ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি মাইক্রোবাস জব্দসহ ৩ জন গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন বনফুল নামক দোকানের সামনে থেকে ৩ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররকৃত ব্যক্তিরা হলেন- পিরোজপুর জেলার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শামীম (৪২), পটুয়াখালী জেলার মৃত দলিল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৫) ও ঢাকা জেলার মৃত আফজাল শেখের ছেলে মো. রমজান (১৯)।

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১টি সিলভার রঙের HIACE মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-চ-১৯-২৭৪২, চেসিস নম্বর TRH200-0146638, ইঞ্জিন নম্বর 1TR-1069857), EYE SHAPED SOFT CANDY ৬৪৫০০ পিস,  Eyeball চকলেট ১৫০০ পিস, SNIGKERS চকলেট ৪৮০ পিস, PONDS Face Wash (100gm) ২২০ পিস, SWING জুস (125ml) ১০০ পিস ও Appy Fizz (125ml) ৬০ পিস। এসব  অবৈধ মালামালের আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: