সিলেটে হ*ত্যা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ PM

সিলেটে হ*ত্যা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০২:২১:২৫ AM

সিলেটে হ*ত্যা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার


হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৯ সদস্যরা। শুক্রবার (১৬ মে) বিকেলে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ মে) র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী বেরাজপুর গ্রামের ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) এবং ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)।

র‌্যাব জানায়, গত ১২ মে সন্ধায় সুনামগঞ্জ জেলার ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক সংযোগ নিয়ে বাদীপক্ষের সাথে আসামিদের ঝগড়া হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বিষয়টি নিস্পত্তি করার শেষ পর্যায়ে আসামিদের সাথে বাদীপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা ভিকটিম সোনাফর আলীকে কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সিলেটের জালালাবাদ থানার তেমুখী পয়েন্টে এবং টুকের বাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: