যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে ইলিয়াসপত্নী লুনার অভিনন্দন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৪ PM

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে ইলিয়াসপত্নী লুনার অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৭:৪৬:০৮ AM

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে ইলিয়াসপত্নী লুনার অভিনন্দন

ছবি: নিজস্ব


যুক্তরাজ্য যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক ছাত্রদল নেতা আফজাল হোসেন সভাপতি ও বাবর চৌধুরী সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।

অভিনন্দন বার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, দায়িত্বপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল অতিতের ধারাবাহিকতা আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভুমিকা পালন করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার