সিলেটে সঠিক পদ্ধতিতে চা ম ড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক কর্মশালা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৪ PM

সিলেটে সঠিক পদ্ধতিতে চা ম ড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৯:০৬:৩৩ AM

সিলেটে সঠিক পদ্ধতিতে চা ম ড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক কর্মশালা

ছবি: নিজস্ব


সিলেটে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে)  সকাল ১১ টায় সিলেট মিলনায়তনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ( বিটিএ ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল ( এলএসবিপিসি ) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিটিএ হেড অব এডমিন মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল  কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে ঈদুল আযহায় অনেক বড় বড় গরু কুরবানী করা হয়। সে কুরবানীর চামড়া গুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দেশে বড় অংকের রাজস্ব আয় হবে। সারাদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে কাজ করলে চামড়া শিল্প আরো সমৃদ্ধ হবে।

খাদিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আসলাম রাহমানির কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী।

কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন ও সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক বিষয়ে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সবুর আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেদার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহীন মিয়া, মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জসীম উদ্দীন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার