সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড় হতে পারে
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ PM

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড় হতে পারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১২:৪৭:০৯ PM

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড় হতে পারে

ফাইল ছবি


সিলেটসহ দেশের ৮টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

সোমবার (১৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সিলেট, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর