সান্ডা খাওয়া নিয়ে যা বললেন আজহারী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সান্ডা খাওয়া নিয়ে যা বললেন আজহারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০২:৪৭:১৩ পূর্বাহ্ন

সান্ডা খাওয়া নিয়ে যা বললেন আজহারী


কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘সান্ডা’ নিয়ে ইতিমধ্যেই সান্ডার তেল, সান্ডার মাংস খাওয়া এবং সান্ডার বিরিয়ানি নিয়ে আলোচনার ঝড় উঠে গেছে। এই সান্ডা খাওয়া নিয়ে দেশের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছেন। 

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘গুইসাপ জাতীয় প্রাণী যেটাকে আমাদের দেশে অনেকে ‘সান্ডা’ বলি সেটি খাওয়া হারাম নয়। কিন্তু এটি রুচির বিষয়।’ 

আজহারী তার বক্তব্যে সহীহ বুখারীর একটি হাদিসের উল্লেখ করে জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তা'আলা আনহার বাসায় একদিন সাহাবাদের সঙ্গে খেতে বসেন নবীজি। সে সময় একটি থালায় গুই সাপ ভাজা পরিবেশন করা হয়। প্রথমে বুঝতে না পেরে নবীজি হাত বাড়ান। কিন্তু উপস্থিত মহিলা সাহাবীরা বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, এটা তো ‘দব’। যার অর্থ গুই সাপ।

এ কথা শুনে রাসূলুল্লাহ (সা.) সাথে সাথেই থেমে যান এবং বলেন, ‘আমি এটা খাই না, কারণ আমাদের এলাকায় এটা পাওয়া যায় না। তবে এটা হারাম নয়।’

আজহারী বলেন, ‘সান্ডা খাওয়া হালাল, তবে কেউ খাবে কি না, সেটা তার রুচির ওপর নির্ভর করে। ইসলামে এ বিষয়ে কোনও জোর নেই। কেউ না খেলে সেটা নিয়ে বিদ্বেষ, তাচ্ছিল্য বা জোর করার কিছু নেই। আবার কেউ খাচ্ছে বলে তাকেও দোষারোপ করা অনুচিত।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা